সর্বশেষ

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত

C9470e78 6d6e 4536 a012 0f503013949bProbashir city Popup 19 03

রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলে সোমবার (২ ফেব্রুয়ারি) একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি অফ সিভিল এভিয়েশন ওরস্ক শহরের কাছে ডায়মন্ড ডিএ বিমান দিয়ে একটি প্রশিক্ষণ পরিচালনা করছিল। এসময় একজন প্রশিক্ষক এবং দুই ক্যাডেট সহ বিমানটি বিধ্বস্ত হয়, যাদের সবাই মারা যান।

দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে মন্ত্রণালয় কোনো তথ্য জানায়নি। বিবৃতিতে আরো বলা হয়েছে, ওরেনবার্গ অঞ্চলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ওরস্কের ঝানাতালাপ গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের উদ্ধারকারীরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখনও কোনো আগুন লাগেনি। কিন্তু দুর্ভাগ্যবশত, বিমানের আরোহী তিনজনই নিহত হয়েছেন। ওরেনবার্গের গভর্নর এবং আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস অনুসারে, আঞ্চলিক কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে সহায়তা প্রদান করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03