সর্বশেষ

ফিলিপাইনে ই-পাসপোর্ট পাবে বাংলাদেশিরা

Bangladeshis to get e passports in the philippinesCity ads Investment (1)

ফিলিপাইনের ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও ফিলিপাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বাংলাদেশের ই-পাসপোর্ট কার্যক্রম এবং স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তরিকুল ইসলাম এবং সহকারী প্রকল্প পরিচালক মেজর মো. নাইম মোর্শেদ রুম্মান ই-পাসপোর্ট সংক্রান্ত তথ্যবহুল বক্তব্য দেন।

প্রধান অতিথি ও রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ই-পাসপোর্ট কার্যক্রম সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ৬০টি বিদেশস্থ বাংলাদেশ মিশনে এই সেবা চালু রয়েছে এবং ফিলিপাইনের ম্যানিলা ৬১তম মিশন হিসেবে যুক্ত হলো। ই-পাসপোর্টের মেয়াদ ১০ বছর এবং এটি প্রবাসীদের জন্য পাসপোর্ট প্রাপ্তি প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করবে।

উদ্বোধিত ই-পাসপোর্ট অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং এতে রয়েছে স্বয়ংক্রিয় পাসপোর্ট রিডার। বিশেষ সুবিধা হলো, ই-গেট ব্যবহার করে পাসপোর্টধারীরা বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এছাড়া ই-পাসপোর্ট সিস্টেম ইকাও-এর ডাটাবেসের সঙ্গে সংযুক্ত থাকায় ভবিষ্যতে অন্যান্য দেশেও ই-গেটের সুবিধা গ্রহণ সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট সেবা হাতে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানান। পরে প্রবাসীদের মধ্যে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ বিতরণ করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup