সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২৯ জন প্রবাসীকে প্রবেশে বাধা

Malaysia bars entry to 229 foreigners, including bangladeshisCity ads Investment (1)

মালয়েশিয়ায় ভ্রমণ ভিসার শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশিসহ ২২৯ জন বিদেশি পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ)-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) সমন্বিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার টিভি তিগা এ খবর প্রকাশ করে।

কেএলআইএ টার্মিনাল-১ ও টার্মিনাল-২-এর আন্তর্জাতিক আগমন ও প্রস্থানের সময়ে সন্দেহজনক আচরণের কারণে ৭৬৪ বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ২০৪ জন বাংলাদেশি, ১৪ ভারতীয়, ৩ শ্রীলঙ্কান, ৩ পাকিস্তানি, ৩ ইন্দোনেশীয় ও ২ কম্বোডিয়ান রয়েছেন।

তাদের বৈধ ভ্রমণ ভিসা থাকা সত্ত্বেও ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিটের অভাব এবং মালয়েশিয়ায় ভ্রমণ ও থাকার জন্য অর্থিক সামর্থ্য না থাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে তাদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা অবৈধভাবে কাজের উদ্দেশ্যে দেশে প্রবেশের চেষ্টা করেছিল। অনেকে এক বা দুইবার ফেরত দেওয়ার পরেও পুনরায় প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থার এক কর্মকর্তা জানান, দেশের নিরাপত্তা রক্ষার স্বার্থে এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের বিভিন্ন বাহিনী যৌথভাবে কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup