সর্বশেষ

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি, ১৬ বাংলাদেশিসহ আটক ১৯

19 arrested, including 16 bangladeshis, for making fake visas in malaysiaProbashir city Popup 19 03

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশিসহ মোট ১৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (১১ আগস্ট) রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই অভিযান তামান মালুরি এলাকার চারটি স্থানে পরিচালিত হয়। পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তারা এতে অংশ নেন। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, জনসাধারণের তথ্য ও দুই সপ্তাহের গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

M2 20250814082409

১৮ থেকে ৪৩ বছর বয়সী আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ এবং বাকি তিনজন মিয়ানমারের নাগরিক। অভিযানে জাল ই-পিএলকেএস স্লিপ প্রিন্ট করার সরঞ্জামসহ ১১ হাজার ৩৫৭ রিঙ্গিত নগদ টাকা, বাংলাদেশি পাসপোর্টের কপি, তিনটি ল্যাপটপ, তিনটি প্রিন্টিং মেশিন জব্দ করা হয়েছে।

এছাড়া তিনটি সিসিটিভি ক্যামেরা, কোম্পানি কমিশন অফ মালয়েশিয়ার (এসএসএম) একটি কপি, কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) লাইসেন্সের একটি কপি এবং দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। পাসপোর্ট পরিবর্তন করে ই-পিএলকেএস স্লিপ প্রিন্ট করার জন্য প্রতিজনের কাছ থেকে ১০০ রিঙ্গিত ফি নেওয়া হতো।

আটক ব্যক্তিদের পুত্রাজায়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(৪) এবং ধারা ৬(৩) অনুযায়ী তদন্ত চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03