মালয়েশিয়ার কামপুং তুয়ালাং ৭ এলাকায় একটি নারিকেল বাগান থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
ইপোহ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার আবাং জাইনাল আবিদিন আবাং আহমদ জানান, আটক ব্যক্তিদের বয়স ৩২ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে দুই নারী ও দুই পুরুষের বৈধ ভ্রমণ নথি নেই বলে সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশেষ অপরাধ প্রতিরোধ টহল অভিযানের সময় তাদের নারিকেল বাগান থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, পতিতাবৃত্তি ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে।
আরও
এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭২বি ধারা এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন ৬(১)(সি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









