সর্বশেষ

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন: ৫ জনের মৃত্যু, ২৮৪ যাত্রী উদ্ধার

Ferry fire in indonesia 5 dead, 284 passengers rescuedProbashir city Popup 19 03

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের উপকূলে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। দেশটির নৌবাহিনী নিশ্চিত করেছে, ‘কেএম থ্রি বার্সেলোনা’ নামের ওই ফেরি থেকে ২৮৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার স্থানীয় সময় দুপুরে নর্থ সুলাওসি প্রদেশের তালাউদ দ্বীপ জেলা থেকে প্রাদেশিক রাজধানী মানাদোর দিকে যাচ্ছিল ফেরিটি। যাত্রাপথে তালিস এলাকার কাছে সমুদ্রে হঠাৎ করেই আগুন ধরে যায় জাহাজটিতে।

100467501 14922651 image m 26 17

ফেরিটিতে আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে অনেক যাত্রী লাইফজ্যাকেট পরে সাগরে ঝাঁপিয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী, মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (বাকামলা) এবং স্থানীয় উদ্ধারকারী দল একটি সমন্বিত অভিযান পরিচালনা করে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

1751510272 1600x720

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরির সকল যাত্রীকে উদ্ধার করা গেলেও দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের অনেকে শারীরিক আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে ঠিক কী কারণে ফেরিটিতে আগুন লেগেছিল, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। এ মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির জননিরাপত্তা সংস্থাগুলো।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03