সর্বশেষ

বাংলাদেশিদের ভিসা দেয়ার বিষয়ে যা জানাল ভারত

What india said about issuing visas to bangladeshisProbashir city Popup 19 03

বাংলাদেশি নাগরিকদের এখন “অনেক পরিমাণে” ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশে ভিসা দিচ্ছি, এবং তা বিভিন্ন কারণে। মেডিকেল, জরুরি প্রয়োজন এবং ছাত্রছাত্রীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে।” যদিও কত সংখ্যক ভিসা সম্প্রতি দেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান জানাতে পারেননি তিনি।

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট থেকেই বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। অনেক বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় ভিসা না পেয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। সেই প্রেক্ষাপটে ভারতীয় মুখপাত্রের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ব্রিফিংয়ে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা সম্পর্কিত এক প্রশ্নে জয়সওয়াল সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বলেন, “আমাদের অঞ্চলে যেকোনো ধরনের ঘটনার ওপর আমরা সতর্ক দৃষ্টি রাখি, গুরুত্বের সঙ্গে নিই এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।”

দিল্লির এই অবস্থান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, ভারতের কূটনৈতিক মহল বাংলাদেশে চলমান ঘটনাবলির ওপর নজর রাখছে। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে তারা এখনো সরাসরি মন্তব্য করতে অনিচ্ছুক বলেই বিশ্লেষণ করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03