মালয়েশিয়ার জোহর প্রদেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ সাত দেশের ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার, ১৫ জুলাই, বিভিন্ন সময় ও স্থানে।
আটকদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান এবং ভারতের নাগরিক। বয়সসীমা ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
১৭ জুলাই, বৃহস্পতিবার এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈধ ভিসা বা পারমিট ছাড়া কাজ করা বিদেশি শ্রমিকদের বিষয়ে অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালিত হয়।
আরও
বিবৃতিতে বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরবর্তী প্রক্রিয়ার জন্য সবাইকে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান মোহাম্মদ রুশদি।










