সর্বশেষ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন বাংলাদেশি প্রবাসী

Bangladeshi expatriate receives international honor in malaysiaCity ads Investment (1)

বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেস সম্প্রদায়ে স্বেচ্ছাসেবী অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠিত ‘ওয়াস্ট কেয়ার ফান্ড’-এর আওতায় এবার সম্মানিত হয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদ নাসিম মিয়া। তিনি ওয়ার্ডপ্রেস কোর কন্ট্রিবিউটর, প্লাগইন ও থিম ডেভেলপার হিসেবে সক্রিয়। ওয়াস্ট কেয়ারের এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকারী তিনি ১৩তম বাংলাদেশি।

ওয়াস্ট কেয়ার মূলত “কমিউনিটি অ্যাপ্রিসিয়েশন রিওয়ার্ডস” নামে পরিচিত, যা ওয়ার্ডপ্রেসের জন্য কাজ করা বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবীদের অবদানকে স্বীকৃতি জানায়। নাসিম মিয়া এ সম্মাননার অংশ হিসেবে ৫০০ ইউরো আর্থিক পুরস্কার, একটি ডিজিটাল সার্টিফিকেট এবং ওয়াস্ট ব্যাজ অর্জন করেছেন, যা তার বিশ্বমানের অবদানকে তুলে ধরছে।

Makaysia2 20250714075859

নাসিম কেবল একজন ডেভেলপারই নন, তিনি একজন উদ্যোক্তা, প্রশিক্ষক ও কমিউনিটি লিডার। ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের কোর উন্নয়নে সরাসরি যুক্ত থাকার পাশাপাশি, তিনি অসংখ্য থিম ও প্লাগইন তৈরি করেছেন। তার তৈরি হাজারেরও বেশি ওয়েবসাইট বর্তমানে বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। স্মার্ট ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে প্রথাগত ব্যবসাকে অনলাইনে নিয়ে গিয়ে তিনি বহু ক্লায়েন্টের ব্যবসায়িক সফলতা নিশ্চিত করেছেন।

কমিউনিটিতে সক্রিয় অংশগ্রহণের ধারাবাহিকতায় তিনি ওয়ার্ডক্যাম্প এবং লোকাল ওয়ার্ডপ্রেস মিটআপের আয়োজক ও বক্তা হিসেবে নিয়মিত যুক্ত আছেন। নতুনদের পথ দেখাতে নিয়মিত ইভেন্টের আয়োজন করেন তিনি। আগামী ২১ জুলাই মালয়েশিয়ার জোহর বাহরুতে তার নেতৃত্বে একটি ওয়ার্ডপ্রেস মিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের সন্তান নাসিম মিয়া ২০১৫ সালে এসএসসি এবং ২০১৭ সালে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং বর্তমানে ‘লামিনার (এম) এসডিএন বিএইচডি’ নামে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। ২০১৫ সাল থেকেই তিনি ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের দক্ষতা গড়ে তুলেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup