সর্বশেষ

ভারতে বাংলাদেশিসহ ২৫ ভুয়া ‘সাধু’ আটক

25 fake 'saints' including bangladeshi arrested in indiaCity ads Investment (1)

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সাধুবেশে ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে প্রতারণার অভিযোগে বিশেষ অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

‘অপারেশন কালনেমি’ নামে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেয় রাজ্যের রাজধানী দেহরাদুন পুলিশ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে ধর্মের অপব্যবহার রোধে এ উদ্যোগ নেওয়া হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কারও কাছে ধর্ম বা জ্যোতিষবিদ্যার কোনো বৈধ প্রশিক্ষণ বা স্বীকৃত সনদ ছিল না।

গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকের নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬)। তার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তাকে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে। বাকি অভিযুক্তরা ভারতের উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রতারণার উদ্দেশ্যে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল বলে সন্দেহ পুলিশের। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে এবং অতীত কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।

জনগণের ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে বিভ্রান্তি ও প্রতারণার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। পাশাপাশি, কোনো সন্দেহজনক সাধু বা ধর্মীয় ব্যক্তিকে দেখলে তা দ্রুত স্থানীয় থানায় জানানোর অনুরোধও জানিয়েছে দেহরাদুন প্রশাসন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup