সর্বশেষ

মালয়েশিয়ায় শতাধিক পাসপোর্টসহ ৩ বাংলাদেশি আটক

3 bangladeshis detained in malaysia with over 100 passportsWeb Popup (3)

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধভাবে ওয়ার্ক পারমিট নবায়নের অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের কাছ থেকে ১৩০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিরা একটি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিদেশি কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভিজিট পাস বা পিএলকেএস নবায়নের কাজ করছিলেন।

গত ১০ জুলাই দুপুরে দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর কুয়ালালামপুরের জালান পুডু এলাকায় প্রথম অভিযান চালানো হয়। সেখানে আটক তিন বাংলাদেশির সবাই নির্মাণ খাতের বৈধ ভিসাধারী হলেও তারা পাসপোর্ট ও পারমিট সংক্রান্ত এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন সিন্ডিকেটের মূল হোতা এবং অন্য দুইজন সহকারী হিসেবে কাজ করতেন। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হলেও পরিচয় প্রকাশ করা হয়নি।

অভিযানে জানা যায়, ‘জাকির’ নামে পরিচিত এই চক্র প্রতিটি ওয়ার্ক পারমিট নবায়নের জন্য জনপ্রতি ২,৫০০ থেকে ৬,০০০ রিঙ্গিত পর্যন্ত নিত এবং প্রায় এক বছর ধরে এ অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল। এ ঘটনায় আরও একজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইমিগ্রেশন বিভাগ।

একই দিন কুয়ালালামপুরের আমপাং বারু এলাকায় আরেকটি অভিযানে ‘শহীদ’ নামক আরেকটি সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করা হয়, যাদের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন মিয়ানমারের নাগরিক। এ চক্র প্রতিটি আবেদনের বিপরীতে ৮০ থেকে ৫০০ রিঙ্গিত আদায় করত। অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট ও সন্দেহজনক মালয়েশীয় স্টিকার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন দপ্তরে হস্তান্তর করা হয়েছে। মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অবৈধ সিন্ডিকেট নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup