সর্বশেষ

মাটির নিচে চাপা পড়লেন প্রবাসী বাংলাদেশি, প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার

Bangladeshi expatriate buried underground, rescued after nearly two hoursProbashir city Popup 19 03

মালয়েশিয়ায় পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর কাজ করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক। নেগরি সেম্বিলান রাজ্যের বান্দার বারু নিলাইয়ের টেক পার্ক শিল্পাঞ্চলে কাজ করার সময় তিনি মাটির নিচে চাপা পড়েন। তবে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার (৭ জুলাই) স্থানীয় সময় রাত ৭টা ৪৪ মিনিটে উদ্ধারকারীরা জরুরি ফোনকল পান। তাৎক্ষণিকভাবে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং রাত ৮টা ৩ মিনিটে তারা সেখানে পৌঁছে যায়। এরপর শুরু হয় উদ্ধার অভিযান।

দুর্ঘটনার শিকার ওই বাংলাদেশি শ্রমিকের বয়স ৩৮ বছর, তবে তার নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। উদ্ধারকারীরা জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ২৮ মিনিটে শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03