সর্বশেষ

মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৩৬ বাংলাদেশি প্রবাসী

36 bangladeshi expatriates arrested in malaysia on charges of isis linksCity ads Investment (1)

মালয়েশিয়ায় আইএস (ইসলামিক স্টেট) সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৩০ জুন) মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানায়, আটককৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই ব্যক্তিরা আইএস-এর উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে চরমপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। খালিদ আরও জানান, কয়েকজন এখনও পুলিশের হেফাজতে আছেন এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। শিগগিরই গণমাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এর আগে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, চলতি বছরের ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর প্রদেশে তিন দফায় পরিচালিত বিশেষ অভিযানে এসব বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়। এদের মধ্যে পাঁচজনকে সন্ত্রাসবাদের অভিযোগে শাহ আলম ও জোহর বারুর সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে ১৫ জনকে ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, এই গোষ্ঠীটি বাংলাদেশে আইএসের আদলে নতুন চরমপন্থি সেল গড়ে তোলার চেষ্টা করছিল। তারা নিজের সম্প্রদায়ের মধ্যে উগ্র মতাদর্শ ছড়ানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup