সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের এনআইডি সেবা চালু করছে হাইকমিশন

High commission launches nid service for bangladeshi expatriates in malaysiaCity ads Investment (1)

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকাভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। আগামী সোমবার, ৩০ জুন থেকে কুয়ালালামপুরে হাইকমিশনের অফিসে এ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৮ জুন) বাংলাদেশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের দাবি পূরণে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় এই কার্যক্রম চালু হচ্ছে। এতে করে মালয়েশিয়ায় অবস্থানরত ভোটারযোগ্য বাংলাদেশিরা সরাসরি হাইকমিশনে গিয়ে নিবন্ধন ও স্মার্ট এনআইডি সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুয়ালালামপুরের লরং ইয়াপ কোয়ান সেং এলাকায় অবস্থিত হাইকমিশন কার্যালয়ে নতুন ভোটার নিবন্ধনের পাশাপাশি, পুরাতন আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে এনআইডির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। যাদের এনআইডি ইতোমধ্যে এসে পৌঁছেছে, তারা হাইকমিশনের এনআইডি কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন।

এনআইডি ও ভোটার নিবন্ধনের জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—অনলাইনে পূরণ করা আবেদন ফরম, NID Services of Bangladesh High Commission, May Bank অনুকূলে ফি বাবদ ৭৫ রিঙ্গিত জমাদানের মূল রশিদ, নাগরিকত্ব সনদ (মেয়র/কাউন্সিলর/চেয়ারম্যান/ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে সিইও), পিতা-মাতার NID/মৃত্যু নিবন্ধন বা সনদ, শিক্ষা সনদ-পিএসসি/জেএসসি/এসএসসি বা সমমান (প্রযোজ্য ক্ষেত্রে), বিবাহিতদের ক্ষেত্রে নিকাহনামা, স্বামী/স্ত্রীর NID (প্রযোজ্য ক্ষেত্রে), ভোটার এলাকা ঠিকানার ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস/হোল্ডিং ট্যাক্স রশিদ)।

যেসব প্রবাসীর কাছে সব কাগজপত্র নেই, তারা বাংলাদেশে অবস্থানরত আত্মীয় বা প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় দলিলাদি দাখিলের ব্যবস্থা নিতে পারবেন। হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup