সর্বশেষ

শ্রমিক ভিসায় গিয়ে প্রবাসে ১০ বাংলাদেশি ভুয়া ডাক্তার আটক

10 fake bangladeshi doctors arrested for working abroad on work visasCity ads Investment (1)

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভুয়া পরিচয়ে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (১১ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে শহরের জালান তুন তান সিউ সিন, লেবোহ পুডু ও জালান সিলাং এলাকায় একযোগে ১০টি ক্লিনিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এতে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) কুয়ালালামপুর ও পুত্রাজায়া এনফোর্সমেন্ট (ফার্মেসি) বিভাগ সহায়তা করেছে।

আটক বাংলাদেশিদের বয়স ৩১ থেকে ৫০ বছরের মধ্যে। অভিবাসন বিভাগ জানায়, তাদের মধ্যে একজন পরিষেবা খাতে বৈধ ভিসায় থাকলেও ছয়জন নির্মাণ খাতের শ্রমিক ছিলেন। এছাড়া দুইজন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছিলেন এবং একজনের কোনো বৈধ কাগজপত্রই ছিল না।

অভিযানে বিভিন্ন ভুয়া চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং চিকিৎসাসেবার মাধ্যমে আয়কৃত নগদ ৮০০ রিঙ্গিত জব্দ করা হয়েছে। একই সঙ্গে অনিবন্ধিত ৫০২ ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত।

এই ঘটনায় অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর আওতায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে তারা পুত্রজায়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রয়েছেন এবং তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup