সর্বশেষ

বিধ্বস্ত বিমানে ভারতের সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন

Former gujarat chief minister was on board the crashed planeCity ads Investment (1)

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি ও ইকোনোমিকস টাইমস।

বিমানটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। যাত্রীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানির নামও রয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলে অন্তত ২০টির বেশি অ্যাম্বুলেন্স পৌঁছেছে, এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে।

এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি। তবে যাত্রী সংখ্যা ও দুর্ঘটনার ভয়াবহতা দেখে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ স্পষ্ট না হলেও বিশেষজ্ঞরা ধারণা করছেন, উড্ডয়নের পরপরই কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ঘটনার তদন্তে এরই মধ্যে বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো মাঠে নেমেছে।

এই দুর্ঘটনায় গোটা ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03