সর্বশেষ

সেনাপ্রধান আমার স্ত্রীকেও ছাড়েনি: ইমরান খান

Citizens of 12 countries banned from entering the united statesProbashir city Popup 19 03

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসার অভিযোগ এনেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। বর্তমানে কারাবন্দি ইমরান দাবি করেছেন, শুধুমাত্র তাকেই নয়, তার স্ত্রী বুশরা বিবিকেও প্রতিশোধের শিকার করা হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বে টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইমরান বলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি যখন আসিম মুনিরকে আইএসআই প্রধানের পদ থেকে সরিয়ে দেন, তখন থেকেই আসিম মুনির তার স্ত্রীকে টার্গেট করতে শুরু করেন। ইমরানের ভাষায়, “তিনি (মুনির) বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বুশরা বিবি তাতে সাড়া দেননি।”

ইমরানের অভিযোগ, তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ মাস ধরে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে, যেখানে তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। এই নির্যাতনের পেছনে সেনাপ্রধান আসিম মুনির ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব বরাবরই সুস্পষ্ট। বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরকেই দেশটির প্রকৃত ক্ষমতাধারী মনে করা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছেন। শাহবাজকেও দায়ী করেছেন ইমরান, যিনি দাবি করেছেন, “আজ দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোকেই ক্ষমতায় বসানো হয়েছে।”

দীর্ঘ দুই বছর ধরে কারাবন্দি ইমরান খান আরও অভিযোগ করেন, “আমাকে এবং আমার দলের নেতাদের পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিচারব্যবস্থা স্বাধীন নয়, এবং পুলিশ ও সেনা প্রশাসন আমাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।”

এদিকে, সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় পিটিআই কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও ইমরান খান একে ‘সাজানো নাটক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র দেশের গণতন্ত্র ধ্বংসেরই অংশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03