সর্বশেষ

সৌদি আরবে ঈদুল আজহা উদযাপন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Pakistani prime minister to celebrate eid al adha in saudi arabiaProbashir city Popup 19 03

সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে সৌদি আরব পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী । বৃহস্পতিবার (৫ জুন) তিনি এই সফরে রওনা হন।

এই সফরের সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমানে সৌদি আরবে পবিত্র হজের মৌসুম চলছে এবং শুক্রবার পালিত হবে ঈদুল আজহা। ধারণা করা হচ্ছে, শাহবাজ শরিফ এই সফরে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ সৌদি আরবেই ঈদ উদযাপন করবেন, যদিও পাকিস্তানে ঈদ পালিত হবে ৭ জুন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সফরে বাণিজ্য, বিনিয়োগ, মুসলিম উম্মাহর কল্যাণ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে সৌদি আরবের গঠনমূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের ভিশন ২০৩০ এর সঙ্গে পাকিস্তানের উন্নয়ন লক্ষ্যসমূহের সমন্বয় সাধন করে এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও জোরদার করবে।

প্রধানমন্ত্রীর এই সফর পাকিস্তান-সৌদি সম্পর্ককে আরও গভীর করবে এবং বহুমুখী সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03