সর্বশেষ

বাড়িতে ঢুকে টিকটকারকে গুলি করে হত্যা

Tiktoker shot dead after breaking into houseCity ads Investment (1)

পাকিস্তানের জনপ্রিয় কিশোরী টিকটকার সানা ইউসুফ (১৭) ইসলামাবাদে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার (২ জুন) ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অতিথি সেজে সানার বাসায় প্রবেশ করে এবং কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু নিশ্চিত করা হয়। এখনো কোনো অভিযুক্তকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

High

সানা ইউসুফ মূলত খাইবার পাখতুনখোয়ার চিত্রাল এলাকার বাসিন্দা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকে বিভিন্ন ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার বিপুলসংখ্যক অনুসারী ছিলেন অনলাইনে।

এই হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি তুলেছেন। সানার মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ পাঠানো হয়েছে। তবে হত্যার মোটিভ এখনো প্রকাশ করেনি পুলিশ।

Sana yousuf 1 20250603134121

উল্লেখ্য, পাকিস্তানে কিশোর বয়সী টিকটকারদের প্রতি সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। চলতি বছরের শুরুতেও কোয়েটায় টিকটক ব্যবহার করায় ১৫ বছর বয়সী হিরা নামের এক কিশোরীকে পরিবারের সদস্যরা হত্যা করে। সেই ঘটনার তদন্তে অভিযুক্তরা হত্যার দায় স্বীকারও করেন। সানা ইউসুফ হত্যাকাণ্ডও একই ধরনের উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03