সর্বশেষ

প্রবাসী কর্মীদের জন্য স্মার্ট আই কার্ড আনছে মালয়েশিয়া

Malaysia is introducing smart i cards for expatriate workersCity ads Investment (1)

মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য পরিচয়পত্র বা আই কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি শ্রমিকদের জন্য এই পরিচয়পত্রটির নাম দেয়া হয়েছে ‘আই ক্যাড’। মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে ‘আই কার্ড’ সম্পর্কিত এই তথ্য জানানো হয়।

অত্যাধুনিক প্রযুক্তির এই পরিচয়পত্রে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য, আঙ্গুলের ছাপ এবং মালয়েশিয়ার কোন কোন সেক্টরে কতদিন ধরে তারা কাজ করছেন – সব তথ্য সংগৃহীত থাকবে। এই কার্ডটিতে যে বার কোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব তথ্য। বলা হচ্ছে, কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে। এছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্ণিত করা যাবে এই পরিচয়পত্রের মাধ্যমে।

প্রতি বছর কর্মীদের ভিসা নবায়নের সময় নিয়োগকর্তারা অস্থায়ী কর্ম পরিদর্শক পাস ‘আই ক্যাড’ বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে। এতে করে মূল পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র ‘আই ক্যাড’ নিয়ে দেশটিতে চলাফেরা করতে পারবে বিদেশি কর্মীরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup