সর্বশেষ

মালয়েশিয়ায় হাসপাতালে ব্রুনাইয়ের সুলতান

Sultan of brunei hospitalized in malaysiaCity ads Investment (1)

দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর শারীরিকভাবে কিছুটা অবসন্ন হয়ে পড়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া। বর্তমানে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে বিশ্রামে রয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (২৭ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সুলতান বর্তমানে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে আছেন এবং চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রাখা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি আনোয়ার ইব্রাহিম।

সুলতান হাসানাল বলকিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ১৯৬৭ সাল থেকে ব্রুনাইয়ের শাসনভার গ্রহণের পর থেকে তিনি দেশটির নেতৃত্বে রয়েছেন। তার দীর্ঘ শাসনামলে ব্রুনাই ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করে।

বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ রাষ্ট্র ব্রুনাইয়ের সুলতান একসময় বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। আজও দেশটির প্রায় পাঁচ লাখ জনগণের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় এক রাষ্ট্রনায়ক।

সুলতানের সাময়িক অসুস্থতা নিয়ে তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে, তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে তার স্বাভাবিক কর্মসূচিতে ফিরবেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup