সর্বশেষ

ইতিহাসে সবচেয়ে বড় প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী

Chinese commerce minister to visit bangladesh with largest delegation in historyProbashir city Popup 19 03

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও প্রায় ৩০০ ব্যবসায়ী ও বিনিয়োগকারীর বিশাল দল নিয়ে আগামী ৩১ মে তিন দিনের সফরে ঢাকায় আসছেন। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এত বড় কোনো বিদেশি ব্যবসায়িক দল এর আগে কখনও আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি -বিডা।

বিডার কর্মকর্তারা জানান, চীনা প্রতিনিধিদলের সদস্যরা মূলত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স ও কৃষি খাতের ব্যবসায়ী-বিনিয়োগকারী। এ সফরকে ঘিরে যৌথ বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়, বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো লজিস্টিক ও প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে।

৩১ মে দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণ করবেন চীনের বাণিজ্যমন্ত্রী। বিকেলে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন। ১ জুন দিনভর পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে ম্যাচমেকিং করবেন চীনা ব্যবসায়ীরা। ওইদিন সকালেই একটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনের পরদিন বাংলাদেশি ও চীনা ব্যবসায়ীরা পৃথক পাঁচটি সেশনে অংশ নেবেন। বিডা সূত্র জানিয়েছে, সেশনগুলো মূলত গার্মেন্টস ও টেক্সটাইল, কৃষি, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, এবং অন্যান্য সম্ভাবনাময় খাতকে ঘিরে হবে। বিডা ও বেজা সূত্রে জানা গেছে, চীনের ব্যবসায়ীদের অনেকেই প্রধান উপদেষ্টার আগের চীন সফরের পর অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনে তারা বাংলাদেশে বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03