সর্বশেষ

পাকিস্তানকে মোদির হুংকার : রুটি খাও, নইলে বুলেট তো আছেই

Modi's threat to pakistan eat bread, otherwise there will be bulletsCity ads Investment (1)

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ের সীমান্ত উত্তেজনা, গোলাগুলি এবং পাল্টা হামলার পর দু’দেশের মধ্যে আপাত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে সামরিক সংঘাত কিছুটা থামলেও রাজনৈতিক বক্তব্যে এখনো উত্তাপ ছড়াচ্ছেন দুই দেশের নেতারা।

এই প্রেক্ষাপটে, পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “তোমরা শান্তিতে বাঁচো, পেটভরে রুটি খাও—নইলে আমার গুলি তো আছেই।” মোদির এই বক্তব্যে দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক সম্পর্ক আরও তলানিতে পৌঁছানোর শঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গুজরাটের ভূজে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের জনগণকে উদ্দেশ করে বলেন, “সন্ত্রাসবাদ থেকে তোমরা কী পেয়েছ? ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। অথচ তোমরা কোথায় দাঁড়িয়ে আছো?” মোদির মতে, পাকিস্তানকে সন্ত্রাসবাদের ‘রোগ’ থেকে মুক্ত করতে হলে সে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।

এর আগে গুজরাটের দাহোদে আরেকটি জনসভায় ‘অপারেশন সিন্দুর’-এর কথা তুলে ধরে মোদি বলেন, “যখন কেউ আমাদের বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করে, তখন তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যায়।” তিনি দাবি করেন, এ অভিযান কেবল একটি সামরিক পদক্ষেপ নয়; বরং এটি ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন।

মোদির এসব বক্তব্যে পাকিস্তান ইস্যুতে তাঁর কড়া অবস্থান স্পষ্ট হয়েছে। নির্বাচনী প্রেক্ষাপটে দেওয়া এসব বক্তব্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup