সর্বশেষ

বাংলাদেশিদের বিশেষ সতর্কতা জারি করল মালদ্বীপ দূতাবাস

Maldives embassy issues special warning to bangladeshisProbashir city Popup 19 03

মালদ্বীপে ভ্রমণরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। সিগারেট, বিড়ি কিংবা ধূমপানের অন্যান্য সামগ্রী মালদ্বীপে নিয়ে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এসব সামগ্রী মালদ্বীপে কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায়, ভ্রমণের সময় তা সঙ্গে রাখলে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।

১৮ মে, রোববার মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, মালদ্বীপে ধূমপান সংশ্লিষ্ট দ্রব্যের ওপর বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রয়েছে। দেশটির আইন অনুযায়ী, এসব দ্রব্য সঙ্গে নিয়ে প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি উচ্চারণ করে জানানো হয়, কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে জরিমানা অথবা কারাদণ্ডের মুখোমুখি হতে হতে পারে। তাই বাংলাদেশ থেকে মালদ্বীপে যাওয়ার সময় এসব সামগ্রী সঙ্গে না নিতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভ্রমণের পূর্বেই মালদ্বীপের নিয়মানুবর্তিতা সম্পর্কে সচেতন হওয়া জরুরি। এতে নিজেদের নিরাপত্তার পাশাপাশি দেশের সুনামও রক্ষা পাবে।

সবার সুবিধার্থে হাইকমিশন এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং বিদেশ ভ্রমণে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের অনুরোধ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03