সর্বশেষ

মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

Expatriate bangladeshis are important partners in the development of the maldivesProbashir city Popup 19 03

মালদ্বীপে বাংলাদেশের দূতাবাস দেশটির ক্রসরোড রিসোর্টে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালদ্বীপের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং পরে কেক কাটা হয়। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়।

মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ তার বক্তব্যে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানুষের ত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ গত ৫৪ বছরে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে এবং দারিদ্র্য বিমোচন, বিশ্বশান্তি রক্ষা, শিক্ষা, নারী ক্ষমতায়ন, ডিজিটাল উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালদ্বীপের ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03