সর্বশেষ

প্রেমিকার মোবাইলে হোটেলের ওয়াইফাই সংযোগ, রাগে সম্পর্কচ্ছেদ প্রেমিকের!

Boyfriend breaks up with girlfriend in anger after hotel's wifi connection on his mobile!Probashir city Popup 19 03

একান্তে সময় কাটানোর জন্য একটি হোটেলে গিয়েছিলেন এক যুগল। তবে, হোটেলের ওয়াইফাই সংযোগ তাদের সম্পর্কে ফাটল ধরায়।

তরুণীর ফোনে স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই সংযোগ হয়ে গেলে তার প্রেমিক সন্দেহ করেন যে, তার বান্ধবী আগে অন্য কারও সঙ্গে এখানে সময় কাটিয়েছেন। এ নিয়ে তর্কাতর্কির পর প্রেমিক সম্পর্ক ভেঙে দেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চীনের চংকিং শহরের একটি হোটেলে ঘটেছে। পরিচয়পত্র ডাউনলোডের জন্য হোটেলে ঢোকার সাথে সাথেই তরুণীর ফোন ওয়াইফাইয়ের সাথে যুক্ত হয়ে যায়।

বারবার বলার পরেও সন্দেহ না কমায়, প্রেমিক বিচ্ছেদের ঘোষণা করে চলে যান। পরে তরুণী জানতে পারেন, তিনি আগে একই নামের একটি হোটেলে কাজ করতেন। সেখানকার ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড তার ফোনে সংরক্ষিত ছিল।

নতুন হোটেলের ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড আগের হোটেলের মতো হওয়ায় এই ভুল বোঝাবুঝি হয়। তবে, তরুণী তার প্রেমিককে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03