সর্বশেষ

পাকিস্তানের গোলায় বিএসএফের ৮ সদস্য আহত

8 bsf personnel injured in pakistani shellingProbashir city Popup 19 03

ভারত নিয়ন্ত্রিত জম্মু অঞ্চলের আরএস পুরায় পাকিস্তানি গোলার আঘাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আটজন সদস্য আহত হয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।

এদিকে, জম্মু ও কাশ্মীরে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের সহায়তার জন্য স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানিয়েছে ভারতের চিকিৎসা ও গবেষণা সংস্থা পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ (পিজিআইএমইআর)।

প্রতিষ্ঠানটি জানায়, ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এই রক্ত সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। কর্তৃপক্ষ সক্ষম রক্তদাতাদের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে শুরু হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে।

এরপর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে প্রায় ১২ রাত ধরে গোলাগুলি চলে। উভয় দেশই এই গোলাগুলির জন্য একে অপরকে দোষারোপ করে। তবে গত মঙ্গলবার ভারত পাকিস্তানের অন্তত নয়টি জায়গায় হামলা চালায়, যেটির নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিক্রিয়ায় পাকিস্তান শুক্রবার রাত থেকে ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ শুরু করেছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। পাশাপাশি, পাকিস্তান ভারতের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়ে শাসক দল বিজেপিসহ কয়েকটি ওয়েবসাইটে হ্যাক করেছে বলেও দাবি করেছে। যদিও এসব দাবি এখনও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03