সর্বশেষ

ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ

32 airports in india temporarily closedCity ads Investment (1)

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারি করে এই বিমানবন্দরগুলোতে সব ধরনের বেসামরিক বিমান চলাচল স্থগিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিমান কর্মীদের জন্য জারি করা এই বিজ্ঞপ্তি সাময়িকভাবে কার্যকর থাকবে এবং ১৫ মে পর্যন্ত উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, দুই দেশের তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন।

বিবিসি জানিয়েছে, এনসিএ পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গঠিত হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রীসহ পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রীও উপস্থিত থাকবেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup