সর্বশেষ

ইসরাইলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ভারত

India is carrying out attacks using israeli made dronesProbashir city Popup 19 03

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে পাকিস্তান দাবি করেছে, ভারত ইসরায়েলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, গত রাত থেকে এ পর্যন্ত তারা ২৫টি ড্রোন ভূপাতিত করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত একযোগে একাধিক স্থানে ইসরাইলি হ্যারপ ড্রোন ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক আগ্রাসন চালাচ্ছে।

তিনি জানান, পাকিস্তান সশস্ত্র বাহিনী কঠোর নজরদারির মাধ্যমে মোট ২৫টি হ্যারপ ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন লাহোর, আট্টক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানো, চোর ও করাচির আশপাশের এলাকায় ভূপাতিত করা হয়েছে।

তবে লাহোরের কাছে একটি ড্রোন একটি সামরিক স্থাপনায় আঘাত হানে, যাতে সেনাবাহিনীর চার সদস্য আহত হন এবং কিছু ক্ষতি হয়। এছাড়া সিন্ধুর মিয়ানো এলাকায় এক বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন।

হ্যারপ ড্রোন একটি আত্মঘাতী ড্রোন, যা শত্রুর রাডার বা স্থির লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং নিজেই বিস্ফোরিত হয়। ইসরায়েলি প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি এই ড্রোন নজরদারি ও হামলার জন্য ব্যবহৃত হয়।

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত গত মঙ্গলবার রাতে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালায়। এতে হতাহতের সংখ্যা বাড়ছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। তবে ভারতের দাবি, হামলায় শতাধিক নিহত হয়েছে। হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ভারতের ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03