পাকিস্তান সীমান্তে সামরিক অভিযানের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পূর্বনির্ধারিত ইউরোপ সফর বাতিল করেছেন।
আগামী ১৩ থেকে ১৭ই মে মোদির ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস ও নরওয়ে সফরের কথা ছিল। নরওয়েতে নর্ডিক সম্মেলনে ভারতের সহ-সভাপতিত্ব করার কথা ছিল তার।
ভারতের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তান ও পাকিস্তান- অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোর ওপর সামরিক হামলার কারণে এই সফর বাতিল করা হয়েছে। তবে, সফর বাতিলের পেছনে সরকার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।
আরও
এদিকে প্রধানমন্ত্রী মোদি মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের প্রশংসা করে একে ‘গর্বের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, সুপরিকল্পিত এই অভিযানে কোনো ভুল হয়নি এবং এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তাদের দাবি এই হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। তবে পাকিস্তান জানিয়েছে, হামলায় ২৬ জন নিহত হয়েছে।









