সর্বশেষ

পাকিস্তানের গোপন অস্ত্র নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় জেনারেলরা

Indian generals worried about pakistan's secret weaponsProbashir city Popup 19 03

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। ভারত এখন পেহেলগাম হামলার জবাব কীভাবে দেবে, তা নিয়ে আলোচনা হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পাকিস্তান বিমান বাহিনীর এওয়াক্স (এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম) ব্যবস্থা ভারতের জন্য উদ্বেগের কারণ। এওয়াক্স হলো উড়ন্ত রাডার, যা বিমানবাহিনীকে বাড়তি সুবিধা দেয়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তানের কাছে এওয়াক্স সিস্টেমসহ ১১টি বিমান আছে। এই বিমানগুলো আকাশে টহল দেওয়ার সময় মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এতে সুইডেন-নির্মিত অ্যারে রাডার বসানো আছে, যা ভারতীয় বিমান শনাক্ত করতে পারে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই এওয়াক্সগুলো পাকিস্তানের ‘চোখ’ ও ‘কান’ হিসেবে কাজ করে। এর সাহায্যে পাকিস্তান সীমান্তে নজরদারি করতে পারে। ভারতীয় বিমান বা ক্ষেপণাস্ত্র সীমান্ত পেরোলেই পাকিস্তানি বাহিনী তা শনাক্ত করতে পারে।

ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা মনে করেন, এওয়াক্স ব্যবস্থার কারণে পাকিস্তান কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। এওয়াক্স ধ্বংস না করা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় অভিযান চালানো ভারতীয় বিমানের জন্য ঝুঁকিপূর্ণ। এই উড়ন্ত রাডারগুলো ভারতীয় যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রও চিহ্নিত করতে পারে।

প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করেন, পেহেলগাম হামলার প্রতিশোধ হিসেবে অভিযানের আগে ভারতের প্রথম লক্ষ্য হওয়া উচিত পাকিস্তানের এওয়াক্স বহরকে অকার্যকর করা। তা না হলে পাল্টা অভিযানে সুবিধা পাওয়া কঠিন হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03