সর্বশেষ

ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল ভারত

India blocks imran khan's social media accountsProbashir city Popup 19 03

ভারত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করেছে। একইসঙ্গে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স অ্যাকাউন্টও ব্লক করেছে দেশটি। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে দ্য ডন জানায়, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। ভারতের ভেতরে কেউ এই দুই নেতার এক্স প্রোফাইলে ঢুকতে গেলে সেখানে লেখা দেখা যাচ্ছে: “আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।”

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে দলটি বলেছে, পেহেলগাম হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে বিলাওয়ালের “স্পষ্ট ও সাহসী অবস্থানের” প্রতিক্রিয়ায় ভারত এই পদক্ষেপ নিয়েছে। বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্যে আতঙ্কিত। এটা প্রমাণ করে যে ভারত একটি গণতান্ত্রিক দেশ নয় এবং তার প্রধানমন্ত্রী একজন ভীতু ব্যক্তি।”

পিপিপির মুখপাত্র আরও বলেন, বিলাওয়াল পেহেলগাম হামলার ঘটনায় মোদিকে অস্বস্তিতে ফেলেছেন। তিনি সেই ব্যক্তি যিনি সবার আগে বিশ্বের সামনে গুজরাটের কসাইয়ের (মোদি) মুখোশ উন্মোচন করেছিলেন এবং তিনি মোদির যুদ্ধংদেহী মানসিকতার বিরুদ্ধে কথা বলতে থাকবেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর থেকে ভারত পাকিস্তানি সরকারের বিভিন্ন দপ্তর, সংবাদমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর, চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ এবং সাংবাদিকদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে। ইউটিউব, এক্স এবং ইনস্টাগ্রামে এই অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে। এছাড়া, পাকিস্তানও ভারতে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে নিষিদ্ধ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03