সর্বশেষ

দুবাইয়ে ভারতীয় ধনকুবের ৫ বছরের কারাদণ্ড, ১৫ কোটি দিরহাম বাজেয়াপ্ত

Indian billionaire sentenced to 5 years in prison in Dubai, 150 million dirhams confiscatedCity ads Investment (1)

দুবাইয়ের একটি আদালত অর্থপাচারের দায়ে ভারতে বসবাসকারী ধনী ব্যবসায়ী বলবিন্দর সিং সাহনিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। ‘আবু সাবাহ’ নামে পরিচিত এই ব্যবসায়ীর কারাদণ্ডের পাশাপাশি ১৫ কোটি দিরহাম (প্রায় ৪৭৮ কোটি টাকা) জরিমানা এবং ৫ লাখ দিরহাম (প্রায় ১.৬ কোটি টাকা) বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। এই সাজা ভোগের পর তাকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

গাল্ফ নিউজের তথ্য অনুযায়ী, দুবাইয়ের চতুর্থ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করেছে। ২০১৬ সালে ৩৩ মিলিয়ন দিরহামের বিনিময়ে দুবাইয়ের একটি ভিআইপি গাড়ি নম্বর প্লেট ‘ডি৫’ কিনে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন বলবিন্দর সিং সাহনি। সেই সময়ে এটি বিশ্বের সবচেয়ে দামি নম্বর প্লেট হিসেবে খ্যাতি লাভ করেছিল। দীর্ঘদিন ধরেই বিলাসবহুল জীবনযাপন এবং বড় অঙ্কের বিনিয়োগের জন্য তিনি পরিচিত ছিলেন।

এই মামলার তদন্তে উঠে এসেছে যে বলবিন্দর সিং সাহনি ও তার সহযোগীরা একটি সংঘবদ্ধ চক্র তৈরি করে শেল কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। এই উদ্দেশ্যে তারা বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেন এবং দেশি-বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। বুর দুবাই পুলিশ স্টেশন থেকে মামলাটি পাবলিক প্রসিকিউশনে স্থানান্তরিত হওয়ার পর এর কার্যক্রম শুরু হয়। এই মামলায় সাহনি এবং তার পুত্রসহ মোট ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছিল।

আদালত রায় ঘোষণার সময় কয়েকজন আসামির অনুপস্থিতিতেই এই আদেশ দেয়। এছাড়াও, উপস্থিত থাকা অন্য কয়েকজন আসামিকে এক বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ২ লাখ দিরহাম জরিমানা করা হয়েছে। একইসঙ্গে, অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনটি কোম্পানিকে ৫০ মিলিয়ন দিরহাম করে জরিমানা করা হয়েছে এবং তাদের নিয়ন্ত্রণে থাকা অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বলবিন্দর সিং সাহনি একটি আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও যুক্তরাষ্ট্র, কুয়েত এবং ভারতের মতো বিভিন্ন দেশে তার ব্যবসা বিস্তৃত রয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03