Long Popup (2)
সর্বশেষ

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

Indian air force vice chief loses job after being chased by pakistanProbashircityWebPopupUpdate

অধিকৃত কাশ্মীরে আকাশ টহলকালে ভারতীয় বিমান বাহিনীর চারটি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান অপ্রত্যাশিতভাবে পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের মুখোমুখি হয়। তবে, নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তান ট্রিবিউন জানিয়েছে, এই পরিস্থিতিতে ভারতীয় বিমানগুলো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এই ঘটনার জের ধরে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধরকারকে নির্ধারিত সময়ের পূর্বেই ‘অবসরে’ পাঠানো হয়েছে।

সংবাদপত্রটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ৩০শে এপ্রিল অধিকৃত কাশ্মীরের আকাশে চারটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানকে টহল দিতে দেখা যায়। তবে, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) দ্রুত গতির জেটগুলো তাৎক্ষণিকভাবে পাল্টা পদক্ষেপ নেয় এবং ভারতীয় বিমানগুলোকে ধাওয়া করে। অপ্রত্যাশিত পরিস্থিতিতে ভারতীয় জেটগুলো দ্রুত ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, পিএএফের যুদ্ধবিমানগুলোর তড়িৎ এবং আগ্রাসী পদক্ষেপের কারণে ভারতীয় রাফায়েল বিমানগুলো দিশেহারা হয়ে পড়ে এবং আকাশসীমা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনা ভারতীয় সামরিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

ভারতের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম ইয়ন টিভি তাদের অনলাইন সংস্করণে এয়ার মার্শাল ধরকারের ‘অবসর’-এর খবরটি নিশ্চিত করেছে। উল্লেখ্য, তিনি মাত্র সাত মাস আগে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এত অল্প সময়ের মধ্যে তাকে সরিয়ে দেওয়ার ঘটনা ভারতীয় বিমান বাহিনীর অভ্যন্তরেও আলোচনার সৃষ্টি করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate