সর্বশেষ

পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান

4 indian rafale fighter jets flee after seeing pakistani fighter jetsCity ads Investment (1)

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সীমান্তে সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। পাকিস্তানি গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।

এই প্রেক্ষাপটে কাশ্মিরের আকাশেও উত্তেজনা ছড়িয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রতিক্রিয়ায় সেগুলো পিছু হটতে বাধ্য হয়। যদিও ভারতীয় যুদ্ধবিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি বলে জানা গেছে।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, ভারতীয় বিমান শনাক্ত হওয়ার পরই পিএএফ সক্রিয়ভাবে প্রতিরক্ষায় প্রস্তুতি নেয় এবং এই কড়া অবস্থানের ফলেই ভারতীয় যুদ্ধবিমানগুলো এলাকা ত্যাগ করে। এই ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের সম্ভাব্য হামলার ব্যাপারে আন্তর্জাতিক মহলকে সতর্ক করেছিলেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে জানান, ভারত যদি কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। একইসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না ইসলামাবাদ।

এই অবস্থায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন ভারত-পাকিস্তান সীমান্তে, যেখানে উত্তেজনার মাত্রা যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup