সর্বশেষ

সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন ৭৮৬ পাকিস্তানি

786 pakistanis leave india through borderProbashir city Popup 19 03

পেহেলগামের সন্ত্রাসী হামলার পরবর্তী ছয় দিনে, অর্থাৎ গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ৭৮৬ জন পাকিস্তানি ভারত ত্যাগ করেছেন। ভারতীয় এক উচ্চপদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। একই সময়ে, পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত বা আত্তারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে ১ হাজার ৩৭৬ জন ভারতীয় পাকিস্তান থেকে নিজ দেশে ফিরে এসেছেন।

এর আগে, কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত সরকার গত ২৪ এপ্রিল পাকিস্তানি নাগরিকদের ২৭ এপ্রিলের মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ জারি করে। এছাড়াও, মেডিকেল ভিসাধারীদের  ২৯ এপ্রিল পর্যন্ত ভারতে থাকার অনুমতি দেওয়া হয়। তবে, দীর্ঘমেয়াদি ভিসা এবং কূটনৈতিক বা সরকারি ভিসাধারীরা এই ‘লিভ ইন্ডিয়া’ নির্দেশের আওতার বাইরে ছিলেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন যে পাকিস্তান প্রথমে ভারতে হামলা করবে না, তবে তাদের প্রতিশোধ নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) সিনেটে দেওয়া এক বক্তব্যে তিনি ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা এবং পেহেলগাম হামলার প্রেক্ষাপটে নয়াদিল্লির অভিযোগের বিরোধিতা করার জন্য ইসলামাবাদের কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে এই মন্তব্য করেন।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03