সর্বশেষ

পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যে ইমরান খানের মুক্তি

Imran khan's release amid pakistan india tensionsCity ads Investment (1)

কাশ্মীরের পাহালগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তেই থাকায় পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক গুরুত্বপূর্ণ আলোচনায় তার অংশগ্রহণ নিশ্চিত করতেই এই মুক্তি প্রয়োজন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, পেহেলগামের হামলার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে ইমরান খানকে ছাড়া একটি সর্বদলীয় বৈঠক আয়োজনের কোনো অর্থ নেই বলে মনে করছে পিটিআই। তাই তারা অবিলম্বে সর্বদলীয় সম্মেলন (মাল্টি-পার্টি কনফারেন্স) আয়োজন এবং তাতে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সোমবার পাকিস্তান সিনেটেও পিটিআই এই দাবির পুনরাবৃত্তি করে। দলটির সিনেটর ও পার্লামেন্টারি নেতা আলি জাফর বলেন, “রাজনৈতিক মতভেদ এখন দ্বিতীয় বিষয়। জাতীয় সংকটে ঐক্যই প্রধান। সর্বদলীয় বৈঠক এখন সময়ের দাবি, আর তাতে ইমরান খানের অংশগ্রহণ একটি শক্ত বার্তা দেবে বিশ্বকে—পাকিস্তান ঐক্যবদ্ধ।”

আলি জাফর আরও বলেন, ইমরান খান কেবল পিটিআই নয়, বহু নাগরিকের আস্থা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রতীক। তাই জাতীয় স্বার্থেই তাকে মুক্তি দিয়ে আলোচনায় যুক্ত করা উচিত।

বর্তমান অঞ্চলের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলের এই দাবি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03