সর্বশেষ

ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে!

India could attack within 24 to 36 hoursWeb Popup (3)

পাকিস্তান সরকার জানিয়েছে, তাদের কাছে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, যা বলছে—ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ মন্তব্য করেন।

Attaullah tarar

 

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। নয়াদিল্লির দাবি, ওই হামলায় পাকিস্তানের মদদ ছিল, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

তথ্যমন্ত্রী তারার বলেন, ভারত মিথ্যা অভিযোগের ভিত্তিতে হামলা চালানোর পরিকল্পনা করছে, যা এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তিনি জানান, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার একটি দেশ এবং সব ধরনের সন্ত্রাসবাদকে দৃঢ়ভাবে নিন্দা জানিয়ে আসছে।

তিনি আরও বলেন, পাকিস্তান নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে, কিন্তু ভারত উত্তেজনা বাড়ানোর পথ বেছে নিয়েছে। তারার হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাদের দেশ যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে পাকিস্তান বলে, এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির দায়ভার সম্পূর্ণভাবে ভারতের ওপরই বর্তাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup