সর্বশেষ

ব্যাপক গোলাগুলি, সেনা সদস্যসহ নিহত ১৭

Massive gunfire kills 17 including armyProbashir city Popup 19 03

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর পৃথক তিনটি অভিযানে অন্তত ১৫ জন সশস্ত্র গোষ্ঠী সদস্য ও  ২ সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর-এর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কারাক জেলায় ‘সন্ত্রাসীদের’ অবস্থানের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। বিবৃতিতে আরও বলা হয়, ‘অভিযান চলাকালে, আমাদের সেনারা দক্ষতার সঙ্গে সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে আক্রমণ করে এবং আটজনকে নির্মূল করে।’

অন্যদিকে, উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর আরেকটি অভিযানে আরও চারজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তবে, উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির সময় ল্যান্স নায়েক উসমান মোহমান্দ এবং সিপাহী ইমরান খান নামে সেনাবাহিনীর দুই সদস্য সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে প্রাণ হারিয়েছেন বলেও জানানো হয়েছে।

এছাড়াও, দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জামের সাধারণ এলাকায় পৃথক আরেকটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনী আরও তিন ‘সন্ত্রাসীকে’ সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। আইএসপিআর জানিয়েছে, অভিযানকালে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যা দিয়ে তারা পূর্বে বহু হামলা চালিয়েছিল। বর্তমানে, ওইসব অঞ্চলে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা, তা খুঁজে বের করতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বলেও আইএসপিআর জানিয়েছে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03