সর্বশেষ

মোদিকে ‘বিশ্ব সন্ত্রাসী’ আখ্যা দিলেন পাকিস্তানি মন্ত্রী

Pakistani minister calls modi a 'global terrorist'Probashir city Popup 19 03

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্ব সন্ত্রাসী’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি। তিনি অভিযোগ করেন, মোদির ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা আরও বেড়েছে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এই তথ্য জানিয়েছে।

ডিজিপিআরের এক সংবাদ সম্মেলনে আজমা বোখারি বলেন, জম্মু-কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার ভারতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি পরিকল্পিত অপপ্রচারের অংশ। তিনি দাবি করেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে ভারত আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

তথ্যমন্ত্রী জানান, পহেলগামে নিরীহ নাগরিক হত্যার ঘটনায় পাকিস্তান গভীর শোক প্রকাশ করেছে এবং এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তিনি বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় কোনোভাবেই সমর্থন করে না।

আজমা বোখারি আরও অভিযোগ করেন, ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত ছাড়াই পাকিস্তানের ওপর দোষ চাপানোর নীতি অনুসরণ করছে। তিনি বলেন, পাকিস্তান সবসময় ন্যায়বিচারের পক্ষে এবং যে কোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03