সর্বশেষ

ভারতে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার

More than 1,000 bangladeshis arrested in indiaCity ads Investment (1)

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে বড় ধরনের অভিযানে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতভর আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে শনিবার জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ থেকে অন্তত ৮৯০ জন এবং সুরাট থেকে আরও ১৩৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাংঘভি এটিকে গুজরাটে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে বড় অভিযান বলে উল্লেখ করেছেন। তিনি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় আত্মসমর্পণের আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, তা না করলে তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে। একইসঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী সাংঘভি জানান, রাজ্য পুলিশ ইতিহাসের অন্যতম সফল অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গুজরাটে আসার আগে ভারতের অন্যান্য রাজ্যে অবস্থান করেছিলেন এবং সেখানে জাল নথির সাহায্যে বসবাস করছিলেন।

হর্ষ সাংঘভি আরও জানান, গ্রেপ্তার বাংলাদেশিদের অনেকেই মাদক পাচার ও মানবপাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশির মধ্যে দু’জন আল-কায়েদার স্লিপার সেলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে আরও গভীর তদন্ত চালানো হবে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, দ্রুত এসব অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি, যারা এসব বাংলাদেশিদের ভুয়া নথি প্রস্তুত করে দিয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আরও দেখুনঃ

 

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup