সর্বশেষ

যুবরাজের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন মোদি

যুবরাজের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন মোদিProbashir city Popup 19 03

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ২২ ও ২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে। এটি মোদির তৃতীয় সৌদি সফর, এর আগে তিনি ২০১৬ এবং ২০১৯ সালে সৌদি সফরে গিয়েছিলেন।

ভারত ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবে দৃঢ়। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ নানামুখী সহযোগিতার ভিত্তিতে একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে উঠেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, মোদির আসন্ন সফর দুই দেশের মধ্যকার এই বহুস্তরীয় অংশীদারিত্বকে আরও গভীর ও বিস্তৃত করার সুযোগ করে দেবে। এছাড়াও এই সফরে পারস্পরিক আগ্রহের বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও উচ্চ পর্যায়ের আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন সৌদি যুবরাজ সালমান। তিনি সে সময় প্রধানমন্ত্রী মোদিকে “বড় ভাই” এবং নিজেকে তার “ছোট ভাই” হিসেবে উল্লেখ করেন। এর আগে ২০১৯ সালেও তিনি ভারত সফর করেছিলেন।

সৌদি আরবে বর্তমানে প্রায় ২৭ লাখ ভারতীয় প্রবাসী বাস করছেন এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সৌদির অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় শ্রমশক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাণিজ্যের দিক থেকে সৌদি ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারত সৌদির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচিত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03