সর্বশেষ

মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩

মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩Probashir city Popup 19 03

মালয়েশিয়ার কেলান্তানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জন বাংলাদেশি সহ ৩৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। কেলান্তান ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিটের ১৭ জন সদস্যের একটি দল সোমবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে লিম্বাহ সিরেহ, মুকিম বেচাহ রেসাক (তুম্পাত) এবং কুসিয়াল (তানাহ মেরাহ) এলাকায় অভিযান পরিচালনা করে এই আটক অভিযান চালায়।

কেলান্তান ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত ৩৩ জন অভিবাসীর মধ্যে ২০ জন বাংলাদেশের নাগরিক। এছাড়াও, ৬ জন ইন্দোনেশিয়ান, ২ জন নেপালি, ২ জন থাই, ২ জন মিয়ানমারের পুরুষ এবং ১ জন চীনা নাগরিকও আটক হয়েছেন।

আটককৃত সকল বিদেশি নাগরিকের বয়স ১৮ থেকে ৫৮ বছরের মধ্যে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১) (সি), ধারা ১৫ (১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর বিধি ৩৯(বি) এর অধীনে অভিবাসন আইন লঙ্ঘন করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত সকল অভিবাসীকে অধিকতর তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03