সর্বশেষ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেইProbashir city Popup 19 03

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রয়টার্স জানিয়েছে, মালয়েশিয়ার মেডিকেল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাদাবির জামাতা খাইরি জামালউদ্দিন ইনস্টাগ্রামে এক পোস্টে মৃত্যুর খবর জানান, যদিও তিনি মৃত্যুর নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

জাতীয় হার্ট ইনস্টিটিউট থেকে জানানো হয়, শ্বাসকষ্টের কারণে রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

২০০৩ সালে মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর আব্দুল্লাহ মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনামলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং মধ্যপন্থি ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন তিনি।

তবে জ্বালানি ভর্তুকি পর্যালোচনার সিদ্ধান্ত তাকে সমালোচনার মুখে ফেলে। এই পদক্ষেপের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটে, যা জনমনে অসন্তোষ সৃষ্টি করে। একপর্যায়ে ২০০৯ সালে, নির্বাচনের এক বছর পর, তিনি পদত্যাগ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03