সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬৪ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬৪ অভিবাসী আটকCity ads Investment (1)

বাংলাদেশিসহ ৬৪ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

সোমবার মধ্যরাতে জালান কেপংয়ের জালান মেট্রো পেরদানা তৈমুর ২-এর একটি তিন তলা আবাসিক বাড়িতে অপ সাপু নামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানিয়েছেন, দুই ঘণ্টারও বেশি সময়ের অভিযানে মোট ১৩৬ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ১০ জন নারীসহ ৬৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে মিয়ানমারের ৫৬, তিনজন বাংলাদেশি, তিনজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। আটকদের কোনো বৈধ কাগজপত্র নেই।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup