সর্বশেষ

সৌদি যুবরাজকে ধন্যবাদ জানালেন ইমরান খান

সৌদি যুবরাজকে ধন্যবাদ জানালেন ইমরান খানProbashir city Popup 19 03

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। বুধবার (২২ জানুয়ারি) ইমরান খান সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে আটক হাজার হাজার পাকিস্তানি নাগরিককে মুক্তি দেওয়ায় ইমরান খান সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।

ইমরান খানের বরাত দিয়ে তার কৌঁসুলি এই তথ্য জানিয়েছেন। ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ২০১৯-২০২৪ সালে সৌদি মোটে সাত হাজার ২০৮ জন পাকিস্তানি বন্দিকে ছেড়ে দিয়েছে।

জিও নিউজ বলছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে আসেন সৌদি যুবরাজ। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তখনই পাকিস্তানি বন্দিদের মুক্তির বিষয়ে সালমানকে অনুরোধ করেছিলেন ইমরান খান। সেইসময় পাকিস্তান সফরের পর সৌদি যুবরাজের নির্দেশে বহু সংখ্যক পাকিস্তানি বন্দিকে মুক্তি দেওয়া হয়।

ইসহাক দার জানিয়েছেন ২০১৯ সালে সৌদির জেল থেকে ৫৪৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়। এ ছাড়া পরবর্তী সময়ে ২০২০ সালে ৮৯২ জন, ২০২১ সালে ৯১৬ জন, ২০২২ সালে এক হাজার ৩৩১ জন, ২০২৩ সালে এক হাজার ৩৯৪ জন এবং ২০২৪ সালে দুই হাজার ১৩০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03