সর্বশেষ

বাংলাদেশের জন্য কেবল দুটি যুদ্ধবিমানই যথেষ্ট

বাংলাদেশের জন্য কেবল দুটি যুদ্ধবিমানই যথেষ্টProbashir city Popup 19 03

পশ্চিমবঙ্গের বসিরহাটের গোঘাটাঙ্গায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিজেপি এবং বিভিন্ন হিন্দু সংগঠন একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই সমাবেশের মূল দাবি ছিল প্রতিবেশী বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদ।

সমাবেশে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের পরিস্থিতিকে ‘অস্থিতিশীল’ আখ্যা দিয়ে বলেন, “আমরা বাংলাদেশের উপর নির্ভরশীল নই; বরং বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল।

বাংলাদেশের জন্য কেবল দুটি যুদ্ধবিমানই যথেষ্ট

যদি আমরা ৯৭টি পণ্য সরবরাহ বন্ধ করে দিই, তারা চাল বা পোশাক পাবে না। যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিই, তাহলে তাদের ৮০% গ্রাম অন্ধকারে ডুবে যাবে।”

তিনি আরও বলেন, “হাসিমারায় মোতায়েন করা ৪০টি রাফায়েল যুদ্ধবিমানের মধ্যে কেবল দুটি পাঠালেই যথেষ্ট হবে।”

অধিকারী সংখ্যালঘু নির্যাতন ও মন্দির ভাঙচুর বন্ধ করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “আগামী ১৬ তারিখে আমরা আরও বড় পরিসরে প্রতিবাদ সভার আয়োজন করব।”

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, “শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। মুহাম্মদ ইউনূসের সরকার অবৈধ এবং তাদের কর্মকাণ্ড উগ্রপন্থী, তালেবানদের মতো। শেখ হাসিনা আবারও বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন এবং ঢাকার বিমানবন্দরে তাকে স্যালুট দিয়ে অভ্যর্থনা জানাতে হবে।”

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03