সর্বশেষ

পরবর্তী টার্গেটের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

Image 281358Probashir city Popup 19 03

চন্দ্রাভিযান শেষে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করেছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। এই ঐতিহাসিক সাফল্যের পর নভোচারীদের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি পরবর্তী মহাকাশ লক্ষ্য হিসেবে মঙ্গল গ্রহে অভিযানেরও ঘোষণা দিয়েছেন।

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প এই সফলতার উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আর্টেমিস-২–এর অসাধারণ ও অত্যন্ত মেধাবী ক্রু সদস্যদের জানাই অভিনন্দন। পুরো সফরটি ছিল এককথায় অসাধারণ এবং এর অবতরণও হয়েছে নিখুঁত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি অত্যন্ত গর্বিত বলেও ওই পোস্টে উল্লেখ করেন।

এই সাফল্যের ধারাবাহিকতায় মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের আরও বহুদূর যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নভোচারীদের দ্রুতই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কথা জানিয়ে ট্রাম্প তাঁর পোস্টে আরও বলেন, খুব শিগগিরই হোয়াইট হাউসে সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন তিনি। তাঁরা আবারও এমন অভিযান পরিচালনা করবেন এবং তাঁদের পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03