সর্বশেষ

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

1771914010 1a5222abf418e74486efa30f413c7048City ads Investment (1)

সংসারের অভাব ঘোচাতে আর বুকভরা স্বপ্ন নিয়ে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার তরুণ বেল্লাল ব্যাপারী (২৫)। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ইতালির মিলান শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মিলানের একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

নিহত বেল্লাল ব্যাপারী ডাসার উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের ইউনুস ব্যাপারীর ছেলে। তাঁর এই অকালমৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা ইউনুস ব্যাপারী ও মা বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। পারিবারিক সূত্র জানায়, পরিবারের চরম অভাব দূর করতে এবং মা-বাবার মুখে হাসি ফোটাতে ধারদেনা করে মাত্র নয় মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন বেল্লাল। কিন্তু উপার্জনের শুরুতেই তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে চরম ভেঙে পড়েছে পুরো পরিবার।

নিহত তরুণের চাচাতো ভাই বি এম রতন ব্যাপারী আক্ষেপ করে বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান ছিল বেল্লাল এবং তাকে ঘিরেই সবার সব আশা-ভরসা ছিল। এত অল্প সময়ে সে এভাবে চিরতরে চলে যাবে, তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রবাসী বেল্লাল ব্যাপারীর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পুলিশের পক্ষ থেকে ওই পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। নিহত তরুণের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো দাপ্তরিক সহযোগিতার প্রয়োজন হলে স্থানীয় প্রশাসন তাঁদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup