সর্বশেষ

যাত্রী নিয়ে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান

Private jet with 8 on board crashes in USCity ads Investment (1)

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে আট আরোহী বহনকারী একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর বিমানটিকে দ্রুত আগুনের লেলিহান শিখা গ্রাস করে। তবে বিমানটিতে থাকা আরোহীদের পরিচয় এবং তারা জীবিত আছেন কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

34668c103d3d6b3f316c35191051727f 6976f1eac84c3

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এটি ছিল দুই ইঞ্জিনের বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ‘সিক্স হান্ড্রেড’ সিরিজের একটি বিজনেস জেট। কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যে আরও জানা গেছে, বিমানটি টেক্সাস থেকে মেইনে এসেছিল এবং এটি টেক্সাসের হিউস্টনভিত্তিক একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত। এফএএ-এর তথ্য অনুযায়ী, জেটটি ২০২০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছিল।

দুর্ঘটনার সময় বিমানবন্দর এলাকায় হালকা তুষারপাত শুরু হয়েছিল বলে জানানো হয়। তবে আবহাওয়া পরিস্থিতি দুর্ঘটনার কারণ কি না, তা এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে মেইনের বেশ কয়েকটি এলাকায় শীতকালীন ঝড়ের সতর্কতা জারি রয়েছে।

এফএএ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) সঙ্গে যৌথভাবে তদন্ত পরিচালনা করা হবে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup